০১/০৩/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ৬ পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরু জব্দ: ১ চোরাকারবারি আটক

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃত চোরকারবারি হলেন- আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।

সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম। এরআগে গতকাল (রবিবার) দিনগত মধ্যরাতে বারহাট্টার নৈহাটী এলাকা থেকে চোরকারবারিসহ গরুগুলো আটক করা হয়।

জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরু হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল (রবিবার) দিনগত মধ্যরাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে ৩২ গরুসহ আটক করা হয়। এসময় গরু পরিবহনে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হবে।

পড়ুন: হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোক

দেখুন: আরব আমিরাতের গোল্ডেন ভিসা কারা পাচ্ছেন, এই ভিসা পেতে কী লাগছে? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন