২৬/০২/২০২৬, ১৩:৪৯ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনা-৪ আসন: প্রার্থীতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

তিনি একই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামানের পক্ষে তাঁর প্রার্থীতার সমর্থনকারী মির্জা মুকুল এ আবেদন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন।

নেত্রকোনা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

পড়ুন- আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন