০২/০৩/২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও এক ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সকলকে গত বছরের ২৮ সেপ্টেম্বর তারিখে বিস্ফোরক দ্রব্যাদি আইনে বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং গাগলাজুর গ্রামের হাজী আব্দুল মালেকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৪)। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গরুহাট্টা এলাকার মৃত হাকিম আলী মুন্সীর ছেলে খলিল শিকদার (৫৫)।

এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নওহাল এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাইদ (৪৫) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মাইলোড়া এলাকার আলী আজগরের (সাগর) ছেলে মাহমুদ আল নুর সমাপ্ত (২৪)।

আজ শুক্রবার (০৯ মে) দুপুর ৩টার দিকে গ্রেপ্তারকৃত সকলকে জেলা আদালতে প্রেরণের করা হয়েছে বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাতের বিভিন্ন সময়ে মোহনগঞ্জ শহরে পৃথক পৃথক স্থানে অভিযানে পরিচালনা করা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক দ্রবাদি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সকলকে আজ শুক্রবার বিকেলের দিকে আদালতে পাঠানো হয়েছে।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন