বিজ্ঞাপন

নেত্রকোনায় মগড়া নদীতে ডুবে দাদি-নাতনির মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মগড়া নদীতে পানিতে ডুবে দাদি-নাতনির মৃত্যু খবর পাওয়াগেছে। নিহতরা হলেন উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) এবং তার নাতনি লিজা আক্তার (৭)।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।

জানা যায়, গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে ফাতেমা বেগম তার নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। দীর্ঘ সময়েও তারা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তার ভাই লিটন মিয়াকে ফোনে বিষয়টি জানান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখা যায়। এসময় সাত বছরের লিজাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীতে জাল ফেলে রাত পৌনে ১টার দিকে লিজার মৃতদেহও উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনভাবে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন