বিজ্ঞাপন

নেত্রকোনায় খাল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খালে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এরআগে খালে মৃতদেহ খালে ভাসমান অবস্থায় দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো. সাবুল মিয়া। তিনি পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী ও তদন্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের সাথে কথা হলে তিনি বলেন , মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং বয়স আনুমানিক ২৫ বছরে মতো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ওসি আরও বলেন, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এনএ/

দেখুন: নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে যা ঘটলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন