২৬/০২/২০২৬, ২০:১১ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নানা আয়োজনে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

“তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানকে প্রতিপাদ্যে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (৬ এপ্রিল) এ দিবসকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তাপাড়া মাঠে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ক্রীড়া কমিটির সদস্য শাহনুল কবির মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা জামাত ইসলামির সহকারি সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কবি তানভীর জাহান চৌধুরীসহ আরো অনেকে।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সারোয়ার জাহান জনি, মাহফুজুর রহমান খান, কে. এম. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেমের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন