০১/০৩/২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেপলসে জুসেপ্পে কন্তে’র সংবাদ সম্মেলন

কন্তে বলেন, “এই সরকার হলো ‘ট্যাক্সের সরকার’ গত ১০ বছরে সর্বোচ্চ করের চাপ এখন। সরকার কেবল যুদ্ধ শিল্প, ব্যাংক আর ডিজিটাল জায়ান্টদের সুবিধা দিচ্ছে, সাধারণ নাগরিক বা ছোট ব্যবসায়ীদের নয়। কাম্পানিয়া অঞ্চল এখন উচ্চ দারিদ্র্যের ঝুঁকিতে, কিন্তু কার্যকর নীতি বা কর্মসংস্থান উদ্যোগ দেখা যাচ্ছে না।”

“আমাদের দরকার নতুন প্রযুক্তিতে বিনিয়োগ, ছোট-মাঝারি শিল্পের সহায়তা, এবং স্থানীয় কর্মনীতি। ডানপন্থী শাসিত অঞ্চলগুলো সক্রিয় কর্মনীতি বাস্তবায়নে বাধা দিয়েছে।”

অরবান-মেলোনি সাক্ষাৎ নিয়ে কন্তে বলেন, “ইমিগ্রেশন নীতিতে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। আলবেনিয়ার কেন্দ্রগুলো ফাঁকা, সেখানে অপচয় হয়েছে এক বিলিয়ন ইউরো। এখন রাস্তায় পুলিশের ঘাটতি—১১,০০০ জন কম।”

তিনি আরও বলেন, “অরবান ভুল করছেন, পুতিনকে আগ্রাসনের দায়ে দোষী বলা উচিত, তবে এখন জরুরি হলো শান্তিপূর্ণ সমাধান।”

ইতালিতে বর্তমানে করের হার গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। কাম্পানিয়া অঞ্চলকে ইস্তাত (ISTAT) ‘উচ্চ দারিদ্র্য ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে। আলবেনিয়া চুক্তি অনুযায়ী তৈরি শরণার্থী কেন্দ্রগুলো কার্যত শূন্য অবস্থায় আছে।

বিজ্ঞাপন

পড়ুন : রোমে জাতিসংঘের প্রতিবেদন: “বিকল্প ছাড়া উচ্ছেদ অবৈধ”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন