বিজ্ঞাপন

‘নোট অব ডিসেন্ট’ হচ্ছে বিএনপির ফ্যাসিস্ট হওয়ার খায়েশ: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ প্রমাণ করে দলটির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট: ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “সবাই যেখানে ঐক্যবদ্ধ, সেখানে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। তারা বলেছে, প্রধানমন্ত্রী ও দলের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, কেউ একাধারে ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। এসব সংশোধন হলে স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকে না। তাহলে এর বিরোধিতা কেন? এর মানে তারা আবারও স্বৈরাচারী হওয়ার চিন্তাভাবনা করছে।”

তিনি আরও বলেন, “আমরা ফ্যাসিবাদকে ভয় পাই না। অতীতেও সংগ্রাম করেছি, বিজয়ী হয়েছি। কেউ যদি আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ পরাজিত করব।”

বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এ নেতা বলেন, “মাসের পর মাস আলোচনা শেষে ৩১টি দলের সঙ্গে সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছিল। বিএনপিও এতে স্বাক্ষর করেছে। কিন্তু এখন তারা উল্টো কথা বলছে। হয়তো কোনো একরাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখে সকালে অবস্থান বদলেছে।”

ডা. তাহের বলেন, “বিএনপির আপত্তি যে ধারাগুলো নিয়ে, তা স্বৈরাচারী প্রবণতা রোধে সহায়ক। অথচ তারা এর বিরোধিতা করছে, যা তাদের স্বৈরাচারী মানসিকতারই প্রতিফলন।”

পড়ুন: প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত এনসিপি

দেখুন: জুলাই সনদের দ্রুত সিদ্ধান্ত চান: নাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন