২৭/০২/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোবেল বিজয়ী হলেই দেশ চালানো যায় না: ফরহাদ ইকবাল


জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, কোন ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না। ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও আজকে ১৫ মাস হয়ে যাচ্ছে নির্বাচন হয় নাই। অবেশেষে তিনি (ড.ইউনুস) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমরা বুজতে পেরেছি নোবেল বিজয়ী হলেই দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে রাজনৈতিক দল লাগে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলিয়াতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র মত বিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে কোন উন্নয়ন হয় নাই। শেখ হাসিনার দুর্নীতির কারণে অনেক উন্নয়ন হয়নি। শেখ হাসিনার এখন চ্যাপ্টার ক্লোজ। শেখ হাসিনা যদি প্রতিহিংসার রাজনীতি না করতো তত্বাবধায়ক সরকার বাতিল না করলে বাংলাদেশের জনগণ এক বার হয়তো আওয়ামী লীগ ও আরেক বার হয়তো বিএনপিকে ক্ষমতায় আনতো। কিন্ত শেখ হাসিনা চেয়েছিলো মুত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে।

তিনি বলেন, গণঅভ্যুথানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী ও জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। বিএনপি’র প্রায় সাড়ে ৫শ’ নেতা কর্মী আন্দোলনে প্রাণ দিয়েছে।

৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম রহিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : টাঙ্গাইল-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন