বিজ্ঞাপন

নোবেল শান্তি পুরস্কার পেয়ে মারিয়া- ‘আমি স্তব্ধ’

নোবেল শান্তি পুরস্কার জয়ের খবরে ‘আমি স্তব্ধ!’ — এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

শুক্রবার (১০ অক্টোবর) পুরস্কার ঘোষণার পরপরই এএফপি (AFP) সংবাদ সংস্থাকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, মাচাদো তার রাজনৈতিক সহযোদ্ধা এদমুন্দো গনজালেস-কে ফোনে বলছেন, ‘আমি স্তব্ধ!’

ভিডিওতে গনজালেস বলেন, ‘আমরাও আনন্দে স্তব্ধ হয়ে গেছি!’ তখন মাচাদো আবার বলেন, ‘সত্যিই কী! আমি বিশ্বাসই করতে পারছি না।’

মারিয়া কোরিনা মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় গোপনে অবস্থান করছেন। আর এদমুন্দো গনজালেস প্রায় এক বছর ধরে নির্বাসনে আছেন।

পুরস্কার ঘোষণার পর সেই আবেগঘন ভিডিওটি গনজালেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

এই পুরস্কার ঘোষণায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ও শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা মাচাদোর এই স্বীকৃতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামরত মানুষের জন্য এক অনুপ্রেরণা বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

পড়ুন : শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন