২৬/০২/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি জমির ঘাসের ভেতর থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে ওই জমির দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন নারীর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি চুড়ি ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংসগুলো পঁচে গেছে। আছে কেবল হাঁড়। বয়স ৫০/৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, দ্রুত বোরো ধান ঘরে তোলার আহব্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন