বিজ্ঞাপন

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মেঘনা নদীতে ডাকাতির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিনের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবার ও সচেতন নাগরিকরা অংশ নেন।

ভুক্তভোগী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রসুল আহমেদ অভিযোগ করেন, মাঈন উদ্দিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিজেও তার বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেছেন। কয়েক মাস আগে মাঈন উদ্দিন তার মাছ ধরার জাল ডাকাতি করে নিয়ে যায় এবং মোটা অংকের টাকার জন্য তাকে জিম্মি করে রাখে। এখনো সেই জাল ফেরত দেওয়া হয়নি। বরং জাল ফেরত চাইলে মাঈন উদ্দিন উল্টো রসুল আহমেদ, ফখরুল আজাদ ও হানিফ মাঝির বিরুদ্ধে চরজব্বর থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনা নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন মাঈন উদ্দিন। সম্প্রতি একটি কুচক্রী মহলের ইন্ধনে তিনি আবারও ডাকাতি কার্যক্রম শুরু করেছেন।

নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী বলেন, রসুল আহমেদের জাল নেওয়ার ঘটনাটি সত্য এবং মাঈন উদ্দিন একজন হত্যা মামলার আসামি। একাধিকবার অনুরোধ করার পরও তিনি জাল ফেরত দেননি।

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত মাঈন উদ্দিনকে দ্রুত গ্রেফতার করে ডাকাতির মাধ্যমে নিয়ে যাওয়া জাল ও মাছ ধরার সরঞ্জামসহ সব মালামাল ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও চরজব্বর থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন