32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে জাতীয় সেমিনার

নোয়াখালীতে আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশি-বিদেশী লেখক, গবেষক, কবি-সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।

শনিবার (০৪ অক্টোবর) বিকালে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভস আয়োজিত এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।

জাতীয় সেমিনারে এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভসের চেয়ারম্যান প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ’র সভাপতিত্বে আঞ্চলিক ইতিহাসের প্রবন্ধ উপস্থাপন করেন, লেখক-গভেষক মো. ফখরুল ইসলাম। এতে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, ইতিহাসবিদ, লেখক-গভেষক আলহাজ¦ আজিজুল হক।

সেমিনারে আলোচকরা বলেন, আঞ্চলিক ইতিহাস কোনো প্রান্তিক বিষয় নয়, বরং জাতির সামগ্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় মানুষের জীবনধারা, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জন লিপিবদ্ধ না হলে জাতীয় ইতিহাসও অসম্পূর্ণ থেকে যায়। তাই আঞ্চলিক ইতিহাস চর্চা শুধু গবেষণার জন্য নয়, বরং সামাজিক সচেতনতা ও ভবিষ্যৎ প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অপরিহার্য।

বক্তারা মনে করেন, স্থানীয় পর্যায়ে ইতিহাস চর্চার মাধ্যমে হারিয়ে যাওয়া দলিলপত্র, মৌখিক ইতিহাস ও জনজীবনের অনন্য তথ্য সংরক্ষণ করা সম্ভব। এতে করে ছোট ছোট অঞ্চল মিলেই গড়ে উঠবে একটি পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস। আঞ্চলিক ইতিহাস চর্চা শুধু অতীতকে খুঁজে বের করার প্রয়াস নয়, বরং এটি আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে এবং ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয়।

বিজ্ঞাপন

পড়ুন :নোয়াখালীতে কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন