২৬/০২/২০২৬, ১৬:৪৭ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে আলোচনা সভায় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র বন্ধ না হলে জনগনকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। এসময় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিও জানান তারা।

শনিবার (৩ মে) রাতে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর মেয়র ভবনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) নোয়াখালী জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

এতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক নুর আলম বাচ্চুর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

এসময় সংগঠনের জেলার ৯টি উপজেলার সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালী সদরে মাদরাসায় নির্যাতন করে ছাত্রকে হত্যার অভিযোগ

দেখুন: নোয়াখালী-কুমিল্লা সড়কে বদলে যাবে জীবনযাত্রায় মান 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন