২৬/০২/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে জলবায়ু ধর্মঘটে নবায়ন শক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

‘আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না’ স্লোগানে নোয়াখালীতে বিশ্ব জলবায়ু ধর্মঘট হয়েছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র উদ্যোগে ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এ ধর্মঘট পালিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ধর্মঘট পালিত হয়। এতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শত শত যুবক একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন এসএইচবিও’র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, সাধারণ সম্পাদক রুহুল মুক্তাদির রিদম, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশনের সভাপতি ফখরুল ইসলাম নীরব, টিম অব ভলেন্টিয়ারের সাংগঠনিক সম্পাদক সুলতানুর আরেফিন, পরিচ্ছন্ন নোয়াখালীর সহ-সমন্বয়ক আল শাহরিয়ার নাজিম এবং এসএইচবিওর কোষাধ্যক্ষ মো. শামসুল আলম ফারুকসহ অনেকে।

বিজ্ঞাপন


এসময় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। যা দ্রুত জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করছে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন,পরিবহন খাত প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে,তার ফলে বৈশ্বিক উষ্ণতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে পশ্চিমা বিশ্বের সম্পদশালী দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে। তাদের পুঁজিবাদী মনোভাব দিন দিন পুরো বিশ্বকে ধ্বংস করছে। ধর্মঘটে অংশগ্রহণকারীরা জলবায়ু সুবিচারের দাবি জানান। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু তহবিলে অর্থায়ন বৃদ্ধির দাবি জানান।

এসএইচবিও’র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, ধনী দেশগুলোর বিলাসিতার বলি হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো। সুতরাং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ করতে হবে। সর্বোচ্চ কার্বন নির্গমনকারী আর্থিক প্রতিষ্ঠান ও দেশগুলোর কাছে অবিলম্বে জীবাশ্ম-তহবিল বন্ধ করাসহ জলবায়ু সংকটের কারণে ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলির জন্য জলবায়ু ক্ষতিপূরণে অর্থায়ন বৃদ্ধি ও নিশ্চিত করার দাবি জানিয়ে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের জন্য সরকার ও বিনিয়োগকারীদের আহ্বান জানান তরুণ এ সংগঠক।

পড়ুন : নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর চেয়ে চিঠি, দ্রুত বাস্তবায়নের দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন