বিজ্ঞাপন

নোয়াখালীতে বন্যার আশঙ্কা, মাধ্যমিকের পরীক্ষা স্থগিত

প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে জেলার পাঁচ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম এবং আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রবল বর্ষণে এরই মধ্যে জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, অফিস-আদালত, বাসা-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ-হোষ্টেল পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও ওঠে গেছে পানি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী দু-এক দিনের মধ্যে জেলায় বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

বুধবার সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা শহরে ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এই বৃষ্টিপাত আগামী ৪দিন অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তবে আগামী ১-২দিন বৃষ্টির তীব্রতা থাকবে ভারি।

স্থানীয় বাসিন্দারা বলছে, বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহর জলমগ্ন হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। শহরের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া এবং খালগুলো দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি কোথাও যেতে পারছে না। যার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহর তলিয়ে যাচ্ছে। শহরের পাশাপাশি গ্রামেও একই অবস্থার কথা জানান স্থানীয় বাসিন্দারা।

জলাবদ্ধতার এমন ভয়াবহ পরিস্থিতি দেখে গেল বছরের ন্যায় এবারও জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ও পরীক্ষা আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (৯-১০ জুলাই) পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। প্রধান সড়কগুলোতে এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে পাশের কিছু সড়ক পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যেই খাল এবং ড্রেনগুলো পরিস্কার ও সংস্কার করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আজ বুধবার সকাল ১১টায় জরুরি সভা ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে বৃষ্টিতে শহর-গ্রামে জলাবদ্ধতা, পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন