বিজ্ঞাপন

নোয়াখালীতে মারধরের শিকার ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

নোয়াখালীতে স্ত্রী ও নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূইয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয় ।

রুহিন ওয়াজেদ ভূইয়া কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল আউয়ালের ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন। গতকাল (১৫ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়।

সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে গুরুতর আহত করে পরে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে আলোচনা চলছে।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, কোম্পানীগঞ্জ থানায় রাতে সোপর্দ করা হলে আমাদেরকে জানায়। আমরা তখন ফোর্স প্রেরণ করে তাকে কবিরহাট থানায় নিয়ে আসি । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে অবৈধভাবে খাল দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা, ব্যবস্থা নেয়নি প্রশাসন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন