নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ডে-নাইট প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে উপজেলার পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
এতে শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি ছালেহ উদ্দিন আহম্মেদ চৌধুরী দুলালের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল ও চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, নোয়াখালী পৌরসভা বিএনপি নেতা মো. আবু হানিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী সামছুদোহা মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমূখ।
টুর্নামেন্টে ২০ দল অশ নিয়ে ৪টি গ্রুপে ভাগ হয়ে ফাইনালে মুখোমুখি হয় সোহাগ এন্টারপ্রাইজ বনাম দুই বন্ধু ৭ স্টার। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবিকারে ট্রাইব্রেকারে সোহাগ এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয়।
পড়ুন: নোয়াখালীতে কলেজ অধ্যক্ষ বাবর চৌধুরীর ইন্তেকাল
এস/


