১১/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নোয়াখালীতে গরীব-অসহায় মানুষের চিকিৎসা সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার সকালে উপজেলার নলপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং ড্যাব নোয়াখালীর সহযোগিতায় এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি নেতা আবু সালেহ আবদুল্লাহ সবুজ।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর হোসেন, বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন জুম্মন, সদস্য সচিব আল আমিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়েজ উল্যাহ রাজু’সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ৪ শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : http://নোয়াখালীতে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই’কে হেনস্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন