০২/০৩/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয়করণে ৩ প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা

সাধারণ মানুষের প্রতি সেবার দায়বদ্ধতা আরও জোরদার করার প্রত্যয়ে নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন ৩ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় এই সম্মাননা দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপপরিচালক ফেরদেীসী বেগমের সভাপতিত্বে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এই সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন, নোয়াখালী সদর উপজেলার ০৬ নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া ও চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মাওলা।

গ্রাম আদালতের কার্যক্রমকে কার্যকর ও জনবান্ধব করতে তাঁর নিরলস প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই তিন প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণকালে নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, গ্রাম আদালত হচ্ছে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দিতে তিনি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গ্রাম আদালত সক্রিয় ও কার্যকর করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সম্মাননা প্রাপ্তদের মতো দায়িত্বশীল কর্মকর্তারা এই উদ্যোগকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।

পড়ুন- নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

দেখুন- ২০০ বছরও যে গ্রামে আসেনি কোন পুলিশ, হয়নি কোন মামলা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন