১০/০২/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৯ নেতাকে বহিষ্কার

নোয়াখালী-০৬ (হাতিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বিএনপির ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের পক্ষে অবস্থান নেওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, এ্যাড. মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, শেখ ফরিদ ও সহ-কোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টু।

হাতিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, এমন সিদ্ধান্তে আমরা বিচলিত নই। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি হরিণ মার্কা জয়ী হয়ে তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই। আমাদের প্রার্থী তিনবারের সংসদ সদস্য। তিনি ব্যপক জনপ্রিয় ব্যক্তি। আমরা আশাবাদী প্রার্থীকে জয়ী করে পরবর্তীতে সুযোগ পেলে দলে আসব ইনশাআল্লাহ।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ৯জনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বহিষ্কার কার্যকর করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। যারা দলীয় সিদ্ধান্তের বাহিরে যাবে তাদের সবার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম।

১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৮৪ জন। এ আসনে মোট ১০৪টি ভোটকেন্দ্র রয়েছে, যার একটিও অস্থায়ী নয়। তবে ৬৬৫টি ভোটকক্ষের মধ্যে ৬৮টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে।

পড়ুন- পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর সংবাদ সম্মেলন

দেখুন- ‘নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা তুলে ধরছে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন