34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৫:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালী কারাগারে ৯৪১ কারাবন্ধির মধ্যে ভোট দিয়েছেন ৩৫ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৯৪১ জন বন্দর মধ্যে ৩৫ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত দুটি ভোটকক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দির নাম অন্তর্ভুক্ত ছিল। আমরা ৩৭টি ব্যালট পেয়েছি। তবে মামলার কারণে দুইজন বন্দি বর্তমানে অন্য কারাগারে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। ফলে ৩৫ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। সেগুলো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি।

জেল সুপার আরও বলেন, ভোটগ্রহণের জন্য বন্দিদের সকাল ৮টার আগেই নাস্তা শেষ করে প্রস্তুত থাকতে বলা হয়। অবশিষ্ট আছেন ৭ জন। তাদের ব্যালট আসলে সেই ভোটগুলো সংগ্রহ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে মোট ৯৪১ জন বন্দি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।

কর্তৃপক্ষ আরও জানায়, অনেক বন্দিই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহ দেখাননি। কারণ, একবার পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। এ কারণে কর্তৃপক্ষের প্রচেষ্টার পর মাত্র ৪৪ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করানো সম্ভব হয়।

পড়ুন- লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডাঃ শফিকুর রহমান

দেখুন- কোর্টের ভিতর থেকেই সাজা প্রাপ্ত আসামীর আত্মচিৎকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন