নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও প্রতিবাদী মশাল মিছিল করেছে জেলাবাসী।
শুক্রবার বিকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। পরে সন্ধ্যায় জেলা শহর মাইজদীর প্রধান সড়কে একটি প্রতিবাদী মশাল মিছিলবের করে সমাবেশকারীরা।
সমাবেশ থেকে নোয়াখালীর কনটেন্ট ক্রিয়েটর এবং নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের ফেসবুক আইডি ও পেজে কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদ জানানো হয়।
সমাবেশ বক্তব্য রাখেন- নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পাবেল ওরপে সুদি সেলিম, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন নেতা আবির তুহিন, রাহাত, মেহেদী হাসান প্রমূখ।
মানববন্ধন ও সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, নোয়াখালীর বিভিন্ন উপজেলার কনটেন্ট ক্রিয়েটর বৃন্দ, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংষ নেয়।
সন্ধ্যায় শহরের প্রধান সড়কে মশাল মিছিল পদযাত্রার সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে মিছিলকারীদের স্বাগত জানান শহরবাসী।
পড়ুন : গাইবান্ধায় থানায় পুলিশের উপর হামলার অভিযোগে জামায়াত নেতা মিজান গ্রেফতার


