১৩/০২/২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালী-৩ আসনে ধানের শীষের জয়, বরকত উল্লাহ বুলু বিজয়ী

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান ফলাফল নিশ্চিত করেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১৬৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।

ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীর সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন