নোয়াখালী জেলা সদর এবং বেগমগঞ্জের সীমানাবর্তী মাইজদী বাজার-অনন্তপুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বোমা সাদ্দাম ও বাচ্চুকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে মানববন্ধনকারীরা।
মানববন্ধনে স্থানীয় সমাজসেবক অধ্যক্ষ কামাল উদ্দিন আজাদ, মজল হোক, মোহাম্মদ শামীম, মো. সিরাজ উদ্দিন, ওসমান গনি ফকির’সহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজদী বাজার ও অনন্তপুর এলাকাটি সদর এবং বেগমগঞ্জ উপজেলার সীমানাবর্তী হওয়ায় এখানে চিহৃত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বোমা সাদ্দাম ও বাচ্চুর নেতৃত্বে বহিরাগত মাদক ব্যবসায়ীরা এলাকা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নেয়নি বরং তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাত করে তাদের ছেড়ে দেয়। এতে এলাকার কোমলমতি কিশোররা মাদকে জড়িয়ে পড়ছেন। দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ এক সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০
দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল
ইম/


