০২/০৩/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালী ৬ হাতিয়া বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণসমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে হাতিয়ায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হাতিয়া মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে পুনরায় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই গণসমাবেশে “সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা” বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও যুবদল নেতা এডভোকেট সাদ্দাম হোসেন প্রমুখ।

গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিলসহ অংশগ্রহণ করেন।

পড়ুন: নোয়াখালীতে ছাত্রদল নেতার লিফলেট বিতরণ

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন