21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীর সন্তান খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের বিশেষ দোয়া

বৃহত্তর নোয়াখালীর সন্তান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ আছর নোয়াখালী জেলা জামে মসজিদে জেলা, সদর উপজেলা ও নোয়াখালী পৌর ছাত্রদল এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে এই আয়োজন করা হয়।

এসময় জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রবিউল হাসান পলাশ, বিএনপি নেতা আবু হানিফ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান, আশরাফুল করিম পাভেল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক নূর, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান আনাস, শহর ছাত্রদলের আরিফ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করিম উদ্দিন চৌধুরী বাবু’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

পড়ুন- খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ত্রিশালে দোয়া মাহফিল

দেখুন-যুক্তরাষ্ট্রকে চমকে দিলো ইরান |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন