২৭/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আজিজপুরে ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন ও আমেরিকান প্রবাসী মিজানুর রহমানের জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ৩টায় উপজেলার আজিজপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠিত অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী চৌমুহনী বাজারের ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন। এসময় তাঁর দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন বলেন, তাদের পারিবারিক একটি দামি জমি তাঁর ভাই আমেরিকান প্রবাসী মিজানুর রহমান ও এক বোনকে বাদ দিয়ে মিথ্যা-ষড়যন্ত্রমূলক বন্ঠকনামা তৈরী করে অন্যত্র বিক্রি করে দেন তাঁদের চার বোন শাহিদা আক্তার, পারভীন আক্তার, নারগিস আক্তার ও জেসমিন আক্তার।

মিল্লাতুর রহমান মিরন অভিযোগ করে বলেন, সম্পত্তির একাধিক ওয়ারিশকে বাদ দিয়ে বন্ঠকনামা সৃজন সম্পূন্ন অবৈধ। সেই ক্ষেত্রে ওই জমি বিক্রিও অবৈধ। বোনদের প্রাপ্য হিস্যা এখানো চিহিৃত করে বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ আমাদের দামি সম্পত্তি চার বোনের ঈন্দ্রনে স্থানীয় সন্ত্রাসী হাসান, ফিরোজ, এমরান, কবির, মাঈন উদ্দিন, সেলিম’সহ একটি সঙ্গবদ্ধ চক্র পেশী শক্তির মাধ্যমে আমাদের জায়গা জোরপূর্বক দখল করে নিচ্ছে। মূখিকভাবে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মান্যগন্য ব্যক্তিদের জানালে সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

সংবাদ সম্মেলনে ভূমিদখলকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পড়ুন- দিনাজপুর রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন লার্নিং ল্যাব (DRILL) এর নতুন যাত্রায় উদ্বোধন

দেখুন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা ও দাফন সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন