29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে কলেজে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বর ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং পরে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘অতিরিক্ত ফি বন্ধ করতে হবে’, ‘অধ্যক্ষের অপসারণ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, চলমান এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, নামে-বেনামে বিভিন্ন ফি নেওয়া এবং আর্থিক অস্বচ্ছতাসহ নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ তোলেন অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া অধ্যক্ষ নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি তাদের।

কলেজ গভর্নিং বোর্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি আদায় করা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন।

অন্যদিকে পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ হায়দার বেলাল বলেন, কলেজ প্রতিষ্ঠার ৩২ বছরেও ভালোভাবে অডিট হয়নি, তাই অডিটের দাবিকে যৌক্তিক বলছেন তিনি।

তবে অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগ ইউএনও’র কাছে দেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

পড়ুন:শ্রীলঙ্কা উপকূলে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, ফের হামলার শঙ্কা

দেখুন:ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাশেদ খান |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন