নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড জালিয়াল এলাকায় বজ্রপাতে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম পেশায় একজন দিনমজুর ছিলেন।
রোববার সকাল পৌনে ১১টার দিকে জালিয়াল এলাকার দালাল বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পাক কিশোরগঞ্জ সল্যাঘটাইয়া গ্রামের শাহ আলম নুরু’র ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মানবাধিকার কর্মী শামসুদ্দিন বাহার বলেন, সকাল থেকে পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন আবুল কালাম’সহ ৪ শ্রমিক। সকাল দশটার পর থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সকাল পৌনে ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে অন্য তিন শ্রমিক কাজ রেখে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। কিন্তু আবুল কালামের হাতে করাত থাকায় তিনি দ্রুত নিরাপদ স্থানে যেতে পারেননি, পাশেই বজ্র পড়লে বজ্রপাতের প্রতিক্রিয়ায় আবুল কালাম মারা যান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
পড়ুন: নোয়াখালীতে ৬ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার
ইম/


