২৬/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে এলজিইডি কার্যালয়ে দূর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দূদক)

বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দূদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল এই অভিযান পরিচালনা করেন।


অভিযানে কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দূদক। এই সময় তারা বিভিন্ন কর্মকান্ডের নথিপত্রে নানা অসঙ্গতি পান।


দূদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, এলজিইডির বিভিন্ন প্রকল্পে বিধিবহির্ভূত বিল উত্তোলন ও গ্রাম অঞ্চলের বিভিন্ন ব্রিজ-কালভার্ট অল্প দিনে ভেঙ্গে পড়ার প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এখানে অভিযান পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে কবিরহাট উপজেলা প্রকৌশলী অফিসে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম, এরপর কাগজপত্র অনুযায়ী আমরা সরেজমিনে কিছু রাস্তা পরিদর্শন করবো।

পড়ুন: নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে গুলি করে হত্যা

দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন