২৬/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

জুলাই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি তথা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (০৯ মে) বিকাল ৩ টায় নোয়াখালী সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে জুলাই ঐক্যের ব্যানারে অবস্থান ও সমাবেশ শেষে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এন.সি.পি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য তারা হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

এনএ/

দেখুন: নোয়াখালী-কুমিল্লা সড়কে বদলে যাবে জীবনযাত্রায় মান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন