বিজ্ঞাপন

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র জুদান হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসায় শারীরিক ও মানষিক নির্যাতন করে হিফজ বিভাগের ছাত্র জোবায়ের ইবনে জুদানকে (১০) হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ‘নিহত জুদানের এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহত জুদানের স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন


এসময় প্রতিবাদ সমাবেশে বক্তাগণ অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল নোয়াখালী সদর উপজেলার তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র জোবায়ের ইবনে জুদানের মৃত্যু হয়। মাদ্রাসায় শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা মামলা হিসেবে নেয়নি এবং হত্যায় জড়িতদের কাউকে গ্রেপ্তার করেনি। বক্তাগণ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


নিহত জোবায়ের ইবনে জুদান সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চর উরিয়া গ্রামের ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে। সে নোয়াখালী পৌরসভার সোনাপুর মহব্বতপুর এলাকার তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।


এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পড়ুন: নাটোরে বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু

দেখুন: মৃত্যু*র পরেও নির্বাচনে জিতলেন প্রার্থী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন