১১/০২/২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টু গ্রেফতার

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। এরআগে, গতকাল রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী গোয়েন্দার (ডিবি) একটি আভিযানিক দল ধানমন্ডি ১০/এ নং রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এদিকে, আবদুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ

দেখুন: ‘উন্নয়নের সঙ্গে ভোটের রাজনীতির সম্পর্ক নেই’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন