০১/০৩/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নৌবাহিনীর যৌথ অভিযানে কয়রায় বিষযুক্ত চিংড়িসহ আটক ১

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় খুলনা কয়রা উপজেলার ৪ নং কয়রা লঞ্চঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী।

উক্ত অভিযানে সুন্দরবন এলাকা থেকে বিষ প্রয়োগ করে ধৃত প্রায় ১০০ কেজি চিংড়িসহ মোঃ হাসান সানাকে আটক করা হয়। অজ্ঞাত বাকি ৩ জন দুষ্কৃতিকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে, উক্ত আটককৃত ব্যক্তি ও চিংড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এহেন অভিযানে এলাকাবাসী নৌবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় তিনটি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন