২৭/০২/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ন্যায্য অধিকারের দাবিতে বকশীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে ন্যায্য তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে সারিবদ্ধ হয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

শিক্ষকদের তিন দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিতকরণ। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানিয়েও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে প্রাথমিক শিক্ষকেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য এবং সুবিধাবঞ্চনার কারণে সহকারী শিক্ষকরা মানসিক চাপের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মন্তব্য করেন তারা।

শিক্ষক নেতারা আরও অভিযোগ করেন—একই পদে বহু বছর চাকরি করলেও সহকারী শিক্ষকরা বেতন-গ্রেড ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের ভাষায়, “বৈষম্যের বোঝা মাথায় নিয়ে মানসম্মত শিক্ষা দেওয়া কঠিন হয়ে যায়। তাই দ্রুত আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অবস্থান নেন। পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষকরা আশা প্রকাশ করেন—সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে, যাতে শিক্ষার্থীদের সুষ্ঠু ও মানসম্মত শিক্ষাদান আরও সুসংগঠিতভাবে চলতে পারে।

পড়ুন: গাইবান্ধায় চা দোকানীকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

দেখুন: বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন