১২/০২/২০২৬, ১৫:৪৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

উৎসব মুখর পরিবেশে চলছে পঞ্চগড়ে ভোট গ্রহণ। আজ সকাল সাড়ে ৭ টায় পঞ্চগড়ের দুইটি আসনে ২৮৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।
সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বেড়ে যায়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির, ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত এনসিপি উত্তরাঞ্চলের মূখ্যসংগঠন শাপলা কলি প্রতীক সারজিস আলমসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন।১৫৫ টি ভোট কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করবেন।
পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক ফরহাদ হোসেন আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক সফিউল আলমসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন।১৩১ টি ভোট কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করে সংসদ সদস্য নির্বাচিত করবেন।

মাসুদ বলেন, বিগত কয়েকবারের ভোটের চেয়ে এবার ভোটের পরিবেশ অনেক ভালো। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

জানা যায়, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পুলিশের পাশাপাশি র‌্যাব,বিজিবি ও আনসারের সদস্য দায়িত্ব পালনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

পড়ুন- খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন