বিজ্ঞাপন

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম শাহিন (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করলেও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তা প্রত্যাহার করেছেন নিহতের স্বজনরা।

রবিবার বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (নেসকো)-তে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে নেসকোর একটি দল মেরামতের কাজে ঘটনাস্থলে যায়। শাহিন মই বেয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির সঙ্গে ঝুলে পড়েন।

স্থানীয়দের দাবি, প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি বিদ্যুতায়িত অবস্থায় ঝুলে ছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা নেসকোর পঞ্চগড় কার্যালয় ঘেরাও করেন এবং বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে এসে নিহতের পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তদন্ত এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধের পর শাহিনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : পঞ্চগড়ে রাতের আধারে ইউএনওর অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন