বিজ্ঞাপন

পঞ্চগড়ে রাতের আধারে ইউএনওর অভিযান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আফরোজ শাহীন খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা,তেঁতুলিয়া জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেখুন- তেল সংকটে মিত্রদের না চেনার ভান ট্রাম্পের!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন