পঞ্চগড়ে সংসদীয় আসন দুইটিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির ও ফরহাদ হোসেন আজাদ।তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।
পঞ্চগড় সদর তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতিকে ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভোট পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।আসনটিতে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন।ভোট পড়েছে শতকরা ৭৭ দশমিক ৪১ শতাংশ।
এদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে ফরহাদ হোসেন আজাদ ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে সফিউল আলম সুফি ভোট পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২।আসনটিতে ভোটার ছিল ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন।ভোট পড়েছে শতকরা ৭৭ দশমিক ১৯ শতাংশ।
এর আগে ২০০৮ সালে আওয়ামীলীগের দখলে যায় আসন দুইটি।পরে আওয়ামীলীগ তত্বাবধায়ক সরকার বাতিল করলে ২০১৪ সালে নির্বাচন করলে বর্জন করে বিএনপি।আবার ২০১৮ সালে বিএনপি ভোটে অংশ গ্রহণ করলেও ব্যাপক কারচুপি অভিযোগে বিতর্কিত করে ক্ষমতা নেয় আওলীগ।২০২৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলেও একতরফা নির্বাচন করে আওয়ামীলীগ আবারও বিজয়ী হয় আসন দুটিতে।


