১০/০২/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা

পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা ঘটনা ঘটে।
পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যার প্রধান আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে আটক করেছে পুলিশ।এ বিষয়ে মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন,পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে মাহাবুব আলম প্রধানের কাঠের স মিল ঘরের বারান্দায় কে বা কাহারা বাজারের নাইট গার্ড রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে।এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা রুজু হয়।ঘটনায় জড়িত মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামী সনাক্ত করে জেলা পুলিশের একটি চৌকস টিম গতকাল বিকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সাহেববাজার এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় যে,ঘটনার দিন ৫ আগষ্ট রাতে কাঠের স মিলে বসে তাস খেলতেছিল। একপর্যায়ে আসামী গেমে জিতে গেলে বিটের বাজিকৃত ৮ শত টাকা নিয়ে রওনা হলে ভিকটিম তার ঘরে থাকা ছুড়ি দিয়ে পেছন হতে আসামীর পিঠে আঘাত করে। তখন আসামী ক্ষিপ্ত হয়ে ভিকটিমের নিকট হতে ছুড়ি কেড়ে নিয়ে তার গলায় প্রথমে কেটে দেয় এবং গলা ধরে মাটিতে শোয়ায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

পড়ুন: আখাউড়ায় ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

দেখুন: পঞ্চগড়ে নিরব চা বিপ্লব: কর্মসংস্থান বেড়েছে, কমেছে অপরাধ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন