পঞ্চগড় শহরে জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়ি থেকে জুয়া খেলার সময় আলোচিত জুয়ারু মনু সহ ৩জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল শহরের কায়েত পাড়া এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে আটক হন— গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন মনু (৫৪), মাহবুব আলমের ছেলে রুবেল (৪৯) এবং আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫)। তারা সবাই পঞ্চগড় পৌরসভার বাসিন্দা। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৬,৫২০ টাকা নগদ, ছয় সেট তাসের কার্ড এবং তিনটি মোবাইল ফোন।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। আদালত মনির হোসেন মনুুকে ১৫ দিনের কারাদণ্ড, রুবেলকে ১০ দিনের কারাদণ্ড এবং মাসুদ রানাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মনির হোসেন ওরফে মনু দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের জুয়ার সিন্ডিকেট পরিচালনা করে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি রাতের পর রাত জুয়ার আসর বসাতেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনের জুয়ার আসর থেকে তিনি ৪০-৫০ হাজার টাকা আয় করতেন এবং এই টাকার একটি বড় অংশ প্রভাবশালী মহলের সঙ্গে ভাগাভাগি করতেন।
অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, মনুর কারণে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে রাস্তায় নেমেছে। শুধু পঞ্চগড় নয়, পাশের জেলা থেকেও জুয়ারীদের এনে বড় আকারের আসর বসাতেন তিনি। স্থানীয়দের দাবি, মনু আওয়ামী লীগ আমলে কুখ্যাত সন্ত্রাসী হাসনাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি লাভ করেন।
পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন |
ইম/


