28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড় ১ আসনে লড়বেন নওশাদ জমির

পঞ্চগড় ১ আসনে বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিষ্টার নওশাদ জমির। পঞ্চগড় সদর, আটোয়ারি ও তেতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা মিলে গঠিত পঞ্চগড় ১ আসনে মনোনয়ন পত্র কিনেছিলেন ১২ জন । জমা দিয়েছেন ৮ জন। এই আসনে বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে জমায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদক নাজমুল হক প্রধানও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জাগপার রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা। এই আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সময় মতো পৌছাতে না পেরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন