১৪/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটিয়ায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। ৩০ জুন (সোমবার) দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে ডুবে শান্ত নন্দী (১৮) মৃত্যু হয়।সে রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে।

শান্ত নন্দী মা বাবার সাথে দীর্ঘদিন চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত চারদিন আগে হাইদগাঁও মামার বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে বন্ধুদের সাথে দুপুর একটার সময় গোসল করতে যায়।অন্য বন্ধুরা সবাই ঘরে ফিরেও শান্ত ঘরে ফিরেনি।পরে বন্ধু ও প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুজি করার পরে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় শান্তকে উদ্ধার করে পটিয়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শান্ত নন্দীর মৃত্যুর খবরে মামার বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শান্ত নন্দীর মামা সুভাষ সেন জানান, আমাদের ভাগিনা দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। শান্ত গত বৎসর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল বলে জানান সুভাষ সেন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামের বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন