১৪/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটিয়ায় অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার হুলাইন আকবর পাড়ায় মালেক সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় নুরুল আবছার, নুরুল হাকিম ও নুরুল ইসলামের তিনটি বসতঘর পুড়ে যায়। পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হুলাইন আকবর পাড়ায় মালেক সওদাগরের বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ বসতঘরের অন্যন্যা মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো: ইমরান হোসেন তুষার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ চক্রবর্তী জানান, আগুনের খবর পাওয়ার পর তাদের একটা টিম ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর মধ্যে ৩টি বসতঘর পুড়ে গেছে। আগুন পুরোপুরি বন্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তের ওপারে মেঘালয় থেকে ৪ বাংলাদেশি আটক

দেখুন: লক্ষ্মীপুরে পাঁচ হ/ত্যা: তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন