বিজ্ঞাপন

পটিয়ায় ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু

জায়গা সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আহত সিএনজি চালক মাহবুব আলম (৩২) তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩০ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার সরাফত আলীর পুত্র নুর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত মাহবুব আলমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছিল মাহবুব আলমকে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমরুল জানান, ঘটনার দিনই থানায় মামলা রেকর্ড করা হয় এবং মামলার একমাত্র আসামি নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। পরে আহত মাহবুব আলমের মৃত্যু হওয়ায় মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন