বিজ্ঞাপন

পটিয়ায় ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু, গ্রেপ্তার এক

জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আহত সিএনজি চালক মাহবুব আলম (৩২) তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার নূর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

পুলিশ জানায়, ঘটনার দিনই থানায় মামলা রেকর্ড করা হয়। এদিকে মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তির মৃত্যু হওয়ায় মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন:জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন মোহাম্মদ সিরাজুল হকআব্দুল্লাহ

দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন