পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের বিএনপির জোট প্রার্থী ট্রাক মার্কার গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সুষ্ঠু নির্বাচন নিয়ে সংঙ্কা প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থকরা গলাচিপা এবং দশমিনার বিচ্ছিন্ন চরাঞ্চলে ট্রাক মার্কার সমর্থকদের নির্বাচনী ক্যাম্পে ও বাড়ী ঘরে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা সহ ধর্ষনের মত ঘটনা ঘটাচ্ছে। এরপরও প্রশাসনিক উদ্যোগ বা কোন প্রতিকার ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
তিনি বলেন, যারা নির্বাচনী এলাকায় এ সকল সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পারে। যে সব সন্ত্রাসী ও অপ্রিতিকর ঘটনা ঘটিয়েছে যে বিষয়ে নির্বাচন কমিশনের সচিব এবং আইজিপিকে জানানো হয়েছে। এছাড়া পটুয়াখালী রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানিয়েছি। তারা বলেছেন ব্যবস্থা নেয়া হবে।
তিনি নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার জন্যও অনুরোধ করেছেন।
এসময় সংবাদ সম্মেলনে বিএনপির ও গনঅধিকারের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন:ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা
দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |
ইম/


