০৯/০২/২০২৬, ১৪:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৪:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা

প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাসসহ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন