পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং জেলা যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোঃ আল-আমিন সুজন এর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এর নির্দেশে পটুয়াখালী পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) মাগরেব নামাজ বাদ পটুয়াখালী পৌর শহরের ৯নং ওয়ার্ডের পটুয়াখালী ব্রীজের নিচ থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় গিয়ে বিতরণ কার্যক্রম শেষ করেন। বিতরণের সময় অ্যাডভোকেট মোঃ আল-আমিন সুজন সহ নেতা-কর্মীরা ধাণের শীষে ভোট চেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট মোঃ আল-আমিন সুজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এর নির্দেশে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই আমরা লিফলেট বিতরণ করে যাচ্ছি। আমার গত পাঁচ দিন ধরে এ লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা পৌর শহরের প্রতিটি জায়গায় এ লিফলেট বিতরণ করবো। এরপরে আমরা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করবো।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

